ঘন কুয়াশা,পেছনে চাঁদ, পাখিদের পাহারা,
শেকড় দিয়ে বাঁধা শতইচ্ছে, বৃক্ষ বুঝি নীরহারা
সুদূর সীমান্তে আবছা আলোয় একা দারিয়ে
তারও বুঝি ইচ্ছে হয় ওই মেঘের শহরে যেতে হারিয়ে।
লেখক হৃদয়ে কোটি অভিযোগ বেদনাগুলো নিরীহ।
নির্জন গৃহ,জানালা দিয়ে ঠান্ডা হাওয়ার প্রবাহ
বৃক্ষের অদ্ভুত আর্তনাদ, লেখকের নিঃশব্দ দীর্ঘশ্বাস 'আহারে'.....
সুখেরা কি বন্ধি আছে.? ওই মেঘের সংস্পর্শে দরানো পাহারে।
~ শাহাদাৎ খান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন