সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি বরং বেঁচে থাকবো হৃদয়ে একরাশ ভালোবাসা নিয়ে।

আমি বেঁচে থাকবো একজোড়া চোখের জন্য, যে চোখে আমি আমাকে দেখতে পাবো। আমি বেঁচে থাকবো তোমার টোল পড়া বাঁকা হাসির জন্য, যে হাসি আমার শত ক্লান্তি দূর করে নতুন করে প্রেমে ফেলবে । আমি বেঁচে থাকবো কাজল চোখ আর কোমল হাতের ছোঁয়া পেতে, যা আমাকে ভুলিয়ে দিবে পুরোনো ক্ষত আর বিষাদগ্রস্ত। আমি বেঁচে থাকবো তোমার সুবাস ছড়ানো এক গুচ্ছ ভেজা চুলের জন্য, যা আমাকে মাতাল বানিয়ে দিবে তারপর টেনে আনবে তোমার কাছে। আমি বরং বেঁচে থাকবো, হৃদয়ে একরাশ ভালোবাসা নিয়ে।  ~ শাহাদাৎ 🥀

বুকের মধ্যে বিশ্বজোড়া ক্ষত 🥀

  বুকের মধ্যে বিশ্বজোড়া ক্ষত , আমাকে আঘাত করবে আর কতো?  শরীর ঘিরে অস্থিরতা, পাঁজর ঘিরে অশান্তি। আকাশ সমান শূন্যস্থান , সমুদ্র পরিমাণ ক্লান্তি । বলো হে প্রিয় কবিতার ফুল, ভালোবাসাটাই কি ছিলো তবে আমার ভুল ?  ~ শাহাদাৎ 🥀 (ঝুলি ভর্তি অপূর্ণতা)

অতঃপর তুমি আর কখনো ফিরলে না 🥀

অতঃপর তুমি আর কখনো ফিরলে না ,  একটি বারের জন্যও না। আমার প্রস্থান জেনেও তুমি অভিমান নিয়ে থাকলে , নিজেকে আড়ালেই রাখলে। শেষ বিদায়ের দিনেও তুমি মুখ ফিরিয়ে নিলে, অথচ আমাকে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলে । ~ শাহাদাৎ 🥀

তারপর আর কখনো আমার জানালায় বসন্ত আসেনি 🥀

একদা এক মাতাল বসন্তে, দু'চোখ দিয়ে উপলব্ধি করেছিলাম ভালো লাগা। আমাকে আলিঙ্গন করেছিলো ভরসার মেঘ , উচ্ছ্বসিত করেছিলো ভালোবাসা। বিকেলের জানালায় রোজ আসতো বসন্তের ঘ্রাণ, তৃষ্ণার্ত পথিকের মতো খুঁজে পেতাম নতুন প্রান। হঠাৎ! এক অবহেলার চাদর, ঢেকে দিলো সকল‌ অশা আকাঙ্ক্ষা। নিঃসঙ্গ নক্ষত্রের মতো হারিয়ে ফেললাম নিজেকে, যেখানে ঘোর অন্ধকার। জীবন যেনো আজ এক আলোহীন কারাগার । তারপর আর কখনো আমার জানালায়, ভালোবাসার ছদ্মবেশে বসন্ত আসেনি। ~ শাহাদাৎ 🥀 (তারপর আর কখনো বসন্ত আসেনি)

ভালোবাসায় লেখকের আত্মসমর্পণ

প্রিয় কবিতার ফুল, যদি জানতে তুমি, কতটা বীভৎসভাবে হারিয়েছিলাম তোমাকে। কতটা নির্লজ্জ ছিলাম আমি, কতটা হতাশাগ্রস্থ অপেক্ষায় ফেলে রেখেছিলাম আমিই আমাকে। অতীতে হাজারো ঘাতপ্রতিঘাত সহ্য করেও তোমাকে ভালোবাসা করেছিলাম অর্পণ। যেখানে ধ্বংস জেনেও দিয়েছিলাম ঝাঁপ, মৃত্যু জেনেও করেছিলাম আত্মসমর্পণ। ~ শাহাদাৎ 🥀 (ভালোবাসায় লেখকের আত্মসমর্পণ)

একাকিত্ব জীবনকেই তবে বেছে নিলে শাহাদাৎ 🥀

একাকিত্ব জীবনকেই তবে বেছে নিলে শাহাদাৎ? খুঁজলে না আর কারো সাথে ভালো থাকার অজুহাত।  তুমি তো জানতে ,  ব্যর্থতা সন্নিকটে তবুও কেনো আশা পুষে রাখলে?  কেনই বা তুমি নিঃস্বার্থ ভালোবাসলে ?  কেনই বা নিজেকে নিঃস্ব করলে। ~ শাহাদাৎ 🥀

আপনি কি কখনো বুঝবেন ? 🥀

আপনি কি কখনো বুঝবেন?  আমার হৃদয়ের ঠিক মাঝখানে সৃষ্টি হওয়া ক্ষতস্থানের গভীরতা । কখনো কি জানবেন, অশ্রু শুকিয়ে যাওয়া ক্লান্ত চোখের নিরবতা। আপনি কি কখনো বুঝবেন? বারংবার অনিশ্চয়তায় আবদ্ধ থাকা সত্ত্বেও, ভালোবাসা প্রকাশের ব্যাকুলতা। কখনো কি বুঝবেন, বুকের বাঁ-পাশে জমে থাকা কালো মেঘেদের প্রবনতা। আপনি কি কখনো বুঝবেন?  নিরবে নিভৃতে বয়ে চলা অভিশপ্ত নদীর নিষ্ঠুর ভাঙ্গনের কারন। ফেরাতে কি পারবেন? অবাধ্য মনের ভালোবাসার ধরন , করা সত্ত্বেও শতবার বারন । ~ শাহাদাৎ 🥀 ( আহ শাহাদাৎ আহ )

আমাকে কেউ কখনো বুঝলো না 🥀

আমাকে কেউ কখনো বুঝলো না, আমি কতটা সহজ ভাষায় নিজেকে উপস্থাপন করলাম কবিতায় ‌, তবুও কেউ বুঝলো না। কতটা পথ হেঁটে হেঁটে অন্তহীন গন্তব্যের সন্ধানে ছুটলাম,  কেউই তা মনে রাখলো না , এমনকি পথের ধুলা ও না। পরিশেষে , আমাকে কেউ কখনো বুঝলো না। ~ শাহাদাৎ 🥀 (ব্যর্থ প্রচেষ্টা)