বৃষ্টির দিনে মনে পরে শৈশব, ঝড়বৃষ্টি হলেই ছুটে চলেছি আম কুড়ানোর উদ্দেশ্য। বিকেলে বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করতাম , কৃষ্ণচূড়া ও শিউলি ফুলের ঝড়ে পড়া সেই মনোরম দৃশ্য। সেই ছেলেবেলায় সমবয়সীদের সাথে বিলে ধরেছি মাছ কেটেছি সাঁতার। বৃষ্টি এলেই বল হাতে বেরিয়ে পরতাম মাঠে , সন্ধ্যায় কর্দমাক্ত শরীর নিয়ে ফিরে আসতাম বাড়ি । মা থাকতো লাঠি হাতে , আমি বলতাম অনুমতি দিলে আসতে পারি? আজ লেখকের উদাস মন জানালায় দাঁড়িয়ে , শৈশব আজ নেই , সেই বন্ধুরাও নেই , বৃষ্টি আজও আছে , শুধু বয়সটা আর নেই। ~ শাহাদাৎ 🥀 (বৃষ্টি এলেই শৈশব কড়া নাড়ে দরজায়)
আমি নদীর মতো প্রবাহমান , আকাশের মতো রঙিন। আলোর মতো ক্ষণস্থায়ী, আয়নার মতো মলিন.... 𓂃✍︎ শাহাদাৎ