তুমি শূন্য এই বিস্বাদ নগরীতে , হতাশার মায়াজালে জড়ানো আমি , কোথাও নেই স্বস্তি কিংবা প্রশান্তি, সবকিছু মিলেই যেনো একসমুদ্র আত্মগ্লানি। রোজ আমার পরিত্যক্ত বারান্দায় আসে বিকেল, রোজ দেখি স্বপ্ন, এই বুঝি তুমি এসে দাঁড়ালে দরজার ওপাশে। আজ বহুবছর কেটে গেলো, ফিরবে বলে ফিরলে না, আমি আজও ঠাঁয় অপেক্ষায় দাঁড়াই, নিদ্রাহীন রাত কাটাই । তুমি কি আদৌ আমায় রেখেছ মনে ? জানালায় দাঁড়িয়ে রোজ উদাস লেখক, এই প্রশ্নই শুধু ক্ষণে ক্ষণে। ~ শাহাদাৎ 🥀
আমি নদীর মতো প্রবাহমান , আকাশের মতো রঙিন। আলোর মতো ক্ষণস্থায়ী, আয়নার মতো মলিন.... 𓂃✍︎ শাহাদাৎ