সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তোমার পানে পথ চাহিয়া

আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তোমার পানে পথ চাহিয়া , একা দাঁড়িয়ে, সেই যে গেলে ফিরিবে বলিয়া । অপেক্ষার ছাপ,শুকনো ঠোঁট আর ক্লান্ত নজরে,  মন বলে, এবার তবে ডাক, নাম ধরে, কোমল কণ্ঠে সজোরে। ~ শাহাদাৎ 🥀

ব্যাকুল হৃদয় ❤️

তোমার হাতের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হৃদয়,তাইতো হাত বাড়াই , ইচ্ছে করে ছন্নছাড়া মনটা নিয়ে ,ওই দৃষ্টিতে হারাই। আমি ভুলেছি দেনা পাওনা, হয়েছি বেহিসেবি, আজও প্রখর চেষ্টা তাইতো মনের সাথে মনকেই মিলাই, আমি বিশের দশকে এসে ,তোমায় উনিশ শতকের ভালোবাসা বিলাই। ~ শাহাদাৎ 🥀

সকল অভিযোগ হারিয়ে যাক‌

  সকল অভিযোগ হারিয়ে যাক‌ তোমার অনাবিল দৃষ্টিতে , অভিমান লুটিয়ে পড়ুক মেঠোপথে , পুরনো ভুলগুলো ধুয়ে যাক বৃষ্টিতে। ~ শাহাদাৎ 🥀

শেষ বয়সে হঠাৎ 🥀

শেষ বয়সে হঠাৎ, বাড়ির আলমারিতে ধুলো মাখা পুরনো ডায়রি খুলে , মনে করবে হারানো স্মৃতি,যা মুছে গেছে ভুলে । সাদা বর্ণের চুলগুলো খোঁপায় পেঁচিয়ে, কালো ফ্রেমের চশমা পড়ে, তুমি আমার লেখা গুলো পড়বে অশ্রুসিক্ত আঁখি ও নিরব কণ্ঠস্বরে । নিবিড় কন্ঠে আবৃত্তি করবে আর অশ্রু ফেলবে ডায়রির পাতায়, মনে পড়বে, আমার দেয়া তোমার নাম "ফুল" অসমাপ্ত কবিতায় । হঠাৎ মেঘ সরে গিয়ে সূর্যরশ্মি পরতেই তুমি আকাশ দেখবে , শেষ বয়সেও আমায় খুঁজবে । ~ শাহাদাৎ 🥀 ( কবিতার "ফুল" ও একদিন শু কিয়ে যাবে )

ব্যাকুল হৃদয় 🥀

এই যে, তোমায় দেখার জন্য ব্যাকুল হৃদয়  থাকে অনির্দিষ্ট অপেক্ষায় তোমার সদয়। এই যে, তোমায় কাছে পাওয়ার প্রবল ইচ্ছে , কখনো পাই , কখনো পাই না , যেনো ক্লান্তি আমায় টেনে নিচ্ছে  জানেন কি! রোজ হারানো ভয়ে ভেতরটায় ভাঙন হচ্ছে । ~ শাহাদাৎ 🥀

একা দাড়িয়ে কৃষ্ণচূড়া

  একা দাড়িয়ে কৃষ্ণচূড়া, হৃদয়ে এক সমুদ্র ক্লান্তি জানেনা কেউ,  নিঝুম বৃষ্টি, ধমকা হাওয়া, সমুদ্রের উচ্ছাস ঢেউ, নির্বাক, নিস্তব্ধ, কোটি অভিযোগে সিক্ত অবুঝ সে বৃক্ষ, ভালোবাসার অভিনয়ে দুঃখ দিতে কিছু মানুষ ভিষণ দক্ষ। ~ শাহাদাৎ ( বৃক্ষ রুপি লেখক ) 🥀