সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চিঠির খামে তোমায় খুঁজি

এই যে আমি আপনাকে দেখিনা আজ বহুদিন বহুবছর । কথা নেই , যোগাযোগ নেই , এভাবেই কেটে যাচ্ছে কতো সূর্যাস্ত আছর। অনাকাঙ্ক্ষিত প্রত্যাশায়, আজও ঠায় দাঁড়িয়ে থাকি পুরনো ডাক বাক্সের নিকট, এই বুঝি এলো তোমার অশ্রু ভেজা, ভুল বানানে লেখা চিঠি । এই বুঝি তুমি পাঠালে খামে বন্দি ভালোবাসা আর কিছু কোমল হাতের স্পর্শ ‌।  এভাবেই, আমি আজও সময় উপেক্ষা করি , আর চিঠির অপেক্ষা করি । ~ শাহাদাৎ 🥀 ( চিঠির খামে তোমায় খুঁজি)

অভিশপ্ত একাকী জীবন

এই যে আমি সাদাসিধে একটা ছেলে, ক্ষণে ক্ষণে আবেগাপ্লুত কণ্ঠে বলে ফেলি ভালোবাসি আপনাকে; । এই যে আমি সমুদ্র জোড়া দীর্ঘশ্বাস টেনে , আকাশের শূন্যস্থান ঢেকে দেই। এই যে আমি শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াই, জানি কোথাও সান্ত্বনা নেই। এই যে আমি প্রতিটা নিদ্রাহীন রাতে বার বার মরে যাই, একাকী জীবন অভিশপ্ত, আপনি থেকেও যেন আমার নাই। ~ শাহাদাৎ 🥀 (অভিশপ্ত একাকী জীবন)

চিঠির অপেক্ষায় 🥀

আমি রোজ সন্ধ্যায় ,ডাক পিয়নের আসার পথে, জরাজীর্ণ চাদর মুড়িয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকি । এই বুঝি তোমার পত্র এলো ,  এই বুঝি পথিক আমার ঠিকানা ধরে উচ্চস্বরে সন্ধান করলো। এভাবেই কেটে গেছে বহুবছর বহু বসন্ত, আজও আসেনি আমার ঠিকানায়, তোমার পাঠানো চিঠি। তবে কি আমায় মনেই রাখোনি, নাকি কখনো ভালোই বাসোনি? ~ শাহাদাৎ 🥀

ভেঙে পড়ছে পর্বত, চাপা পড়েছে হৃদয় 💔

আচ্ছা লেখক ,  আপনার কেনো এতো হতাশা ?  কেনো সমুদ্র জোড়া শূন্যস্থানে বিছিয়ে রেখেছেন নিরাশা।  কেনো আপনি নিভৃত নির্জন অন্ধকারে, যেখানে বাহিরে অঢেল আলো, কেনো আপনার চারপাশে ছড়িয়ে থাকে বিষন্নতার অনুভূতিগুলো? কেনো আপনার প্রতিটি দীর্ঘশ্বাসে নির্গত হয় অদৃশ্য অপূর্ণতা । লেখক :  নির্বাক অশ্রুসিক্ত নয়নে,  উদাস হৃদয়ে তাকিয়ে আছে ওই জানালায়, যে জানালায় আর হয়না সূর্যাস্ত, আর হয়না বসন্ত।  ~ শাহাদাৎ 🥀 ( ভেঙে পড়েছে পর্বত, চাপা পড়েছে হৃদয়)

তাহার প্রতি কৃতজ্ঞতা 🥀

আমি জানতাম,  অপেক্ষা আর ধৈর্য দিয়ে অসাধ্য সাধন করা যায় । জানতাম, স্বচ্ছ ভালোবাসা দিয়ে হৃদয় জয় করা যায়। শুকনো ঠোঁট আর , নিরব দৃষ্টি দিয়ে না বলা কথা বুঝানো যায়। কিন্তু পরিশেষে,  জানলাম, সকল অনুভূতি অর্থহীন, সকল অপেক্ষায় মিলে উপেক্ষা।  সকল প্রচেষ্টা হয় বৃথা , হৃদয়ের সংকল্প হয় মিথ্যে প্রতীক্ষা ‌। ~ শাহাদাৎ 🥀 (তাহার প্রতি কৃতজ্ঞতা)

ঝরে পড়া নির্বাক অশ্রু 🥀

মানুষের হৃদয়ের অতিরিক্ত কষ্ট অশ্রু হয়ে ঝরে যায় কষ্টের বোঝা এতটাই ভারি হয় যে, তা হৃদয় বহন করতে অক্ষম, তাই তা অশ্রু হয়ে ঝরে। তোমার কাছে চোখের জলের ভাষাও মিথ্যা, তুমি কোনদিন পরিমাপ করতেও পারবে না, আমার এই অশ্রুসিক্ত নয়নের প্রতিটা কথার ওজন। হয় তুমি থেকে যাও , নয় তুমি চলে যাও, আমি আমার এই জর্জরিত হৃদয় নিয়ে কাটিয়ে দিবো বাকিটা জীবন। ~ শাহাদাৎ 🥀 ( ঝরে পড়া নির্বাক অশ্রু )

আমি হাজার বার ছুটে আসবো

সূর্যাস্ত ক্ষণে এই সমুদ্র সৈকতে, ঠান্ডা মাতাল হাওয়া আর,  তোমার এলোমেলো চুলের সুবাস নিতে  আমি হাজার বার ছুটে আসবো।  ~ শাহাদাৎ 🥀 

আমি হইলাম কবি আর তুমি কবিতা‌ 🥀

প্রিয়, নুসরাত প্রথম যেদিন তোমায় দেখলাম,  আমি লিখতে জানলাম অনুভুতি, তোমাকে বর্ননা করলাম কবিতায়। কবিতার প্রতিটি চরণে রাখলাম তোমায়,  তোমাকে ডাকলাম কবিতার ফুল।  অনুভবে শুধু প্রেম সত্য বাকী সব ভুল। অতঃপর, আমি হইলাম কবি , আর তুমি কবিতা‌ । তাই, বুকপকেটে আজও তোমার ছবিটা । ~ শাহাদাৎ 🥀

বরফ জমা ঠান্ডায় তুমি যেনো উষ্ণতা

এই বরফ জমা ঠান্ডায় আমি তোমার পায়ে আলতো স্পর্শে , শোষণ করে নিবো উষ্ণতা । তোমার শুকনো ঠোঁটের মহিমান্বিত স্বাদে, ভুলে যাবো তুষারপাতের তিক্ততা। ~ শাহাদাৎ 🥀

তুমি যেনো একটু খানি রোদ্দুর

এই কনকনে ঠান্ডার মাঝে,  তুমি যেনো একটু খানি রোদ্দুর । এই কুয়াশাচ্ছন্ন জোছনা রাত, তুমি যেনো দূর আকাশের এক ফালি চাঁদ । তুমি হাসলে ভেঙে যায় সহস্র খুঁসির বাঁধ । ~ শাহাদাৎ 🥀

নতুন বছরে লেখকের উদাসীনতা

আরো একটি বছর হারিয়ে গেলো  নতুন বছর ২০২৬ এর আগমন, এভাবেই একদিন আসবে ২১২৬  ঠিক একশত বছর পর । — সেদিন আমি থাকবো না এই রঙের দুনিয়ায়, এই প্রকৃতি , পাহাড়, নীল আকাশ ও পাখি ডাকা ভোরে। আমাকে তেমন কেউ সরনে রাখবে না হয়তো,  আমার সমাধি সেদিন থাকবে ধুলায় পরিপূর্ণ। একদিন হারিয়ে যাবো আমি , অজস্র অসমাপ্ত অনুভূতি ফেলে। খুঁজবে না কেউ কালের পরিক্রমায় , জানবে না অপূর্ণতার গল্প। ~ শাহাদাৎ 🥀