আচ্ছা লেখক ,
আপনার কেনো এতো হতাশা ?
কেনো সমুদ্র জোড়া শূন্যস্থানে বিছিয়ে রেখেছেন নিরাশা।
কেনো আপনি নিভৃত নির্জন অন্ধকারে, যেখানে বাহিরে অঢেল আলো,
কেনো আপনার চারপাশে ছড়িয়ে থাকে বিষন্নতার অনুভূতিগুলো?
কেনো আপনার প্রতিটি দীর্ঘশ্বাসে নির্গত হয় অদৃশ্য অপূর্ণতা ।
লেখক :
নির্বাক অশ্রুসিক্ত নয়নে,
উদাস হৃদয়ে তাকিয়ে আছে ওই জানালায়,
যে জানালায় আর হয়না সূর্যাস্ত, আর হয়না বসন্ত।
~ শাহাদাৎ 🥀 ( ভেঙে পড়েছে পর্বত, চাপা পড়েছে হৃদয়)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন