এই বর্ষা দিনে তুমি আসবে বলে , আমি চায়ের কাপে এখনও চুম্বন করিনি। তুমি ঘুরি ঘুরি পা দিয়ে ছুটে আসবে বলে আমি আজও বাড়ি ফিরিনি । বিক্ষিপ্ত বৃষ্টি ভেজা সকালে তুমি ছাতা মাথায়, সকল অভিমান সেথায়, মেঘের উপস্থিতিতে রোদ পালিয়েছে যেথায়। ~ শাহাদাৎ 🥀 ( তুমি আসবে বর্ষায় )
তুমি শূন্য এই বিস্বাদ নগরীতে , হতাশার মায়াজালে জড়ানো আমি , কোথাও নেই স্বস্তি কিংবা প্রশান্তি, সবকিছু মিলেই যেনো একসমুদ্র আত্মগ্লানি। রোজ আমার পরিত্যক্ত বারান্দায় আসে বিকেল, রোজ দেখি স্বপ্ন, এই বুঝি তুমি এসে দাঁড়ালে দরজার ওপাশে। আজ বহুবছর কেটে গেলো, ফিরবে বলে ফিরলে না, আমি আজও ঠাঁয় অপেক্ষায় দাঁড়াই, নিদ্রাহীন রাত কাটাই । তুমি কি আদৌ আমায় রেখেছ মনে ? জানালায় দাঁড়িয়ে রোজ উদাস লেখক, এই প্রশ্নই শুধু ক্ষণে ক্ষণে। ~ শাহাদাৎ 🥀