তুমি আসবে বলে তাই ,
আমি আজও শীতলক্ষ্যার তীরে ঠাঁয় অপেক্ষায় দাঁড়াই ।
সেই কবে গেলে ফিরবে বলে ,
কখন তুমি আসবে ক্লান্ত মাঝির ডিঙি নৌকা করে।
তুমি আসবে বলে তাই,
আমি আজও আকাশে তাকাই,
ওই আকাশ জানে তুমি কোথায়, নাকি আমায় ফেলে গিয়েছো হারাই ।
তুমি আসবে বলে তাই ,
আমি আজও বাড়ির আঙিনায় গোলাপ লাগাই ।
শুধু তুমি আসবে বলে তাই।
~ শাহাদাৎ 🥀 (তুমি আসবে বলে তাই)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন