সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হঠাৎ প্রেমে পড়া 🥀

সেদিন তোমায় দেখেছিলাম, জামাল খান মোড়ের ফুল বাজারে । হাতে ছিলো নানা ফুল, খোঁপায় ছিলো বেলী । সেদিন রাস্তা ছিলো বন্ধ , শিশুদের ছিলো রেলী । কপালে তোমার কালো চাঁদ, ঠোঁট ছিলো গোলাপী, সামনে আমার সোজা পথ , তাও দেখছি জিলাপি। পরনে তোমার নীল শাড়ি, হাতে কাঁচের চুড়ি, বুক পকেটে হঠাৎ বজ্রপাত , মনটা নিয়েছিলে কাড়ি। ~ শাহাদাৎ 🥀 ( হঠাৎ প্রেমে পড়া)

এই পথ আমাকে চিনে

এই পথ আমাকে চিনে , এই পথ ধরে হেঁটেছি বহুবার, পার করেছি শৈশব । এ পথের প্রতিটি ধূলিকণা আমাকে চিনে,  আমাকে চিনে এ পথের দু'পাশে ঠাঁয় দাঁড়িয়ে থাকা খেজুর ও তালগাছ । এ পথে প্রতিফলিত ভোরের সূর্যরশ্মিও আমাকে চিনে, আমাকে চিনে এ পথ দিয়ে বয়ে চলা বসন্তের মৃদু হাওয়া। আমি দেখেছি এ পথের কর্দমাক্ত থেকে উন্নয়ন,  দেখেছি , বহু ক্লান্ত পথিকের ছুটে চলা। এই পথ আমাকে চিনে, এ পথের পূর্ণিমার জোৎস্নাও আমাকে চিনে। এই পথের প্রতিটি দুঃখের সাক্ষী আমি , এই পথ আমাকে চিনে। ~ শাহাদাৎ 🥀 (এই পথ আমাকে চিনে)  📍 কানাই পুকুরপাড় রোড, ঘোপখালী

একজন মানুষ দরকার ছিলো

কখনো আমাকে জিজ্ঞেস করলে না ,  কেনো আমার এতো দুঃখ?  কেনো অনবরত লিখে যাই বিরহ মিশ্রিত কবিতা?  অথচ ! জিগ্যেস করার জন্য হলেও একজন মানুষ খুব দরকার ছিলো আমার ‌। ~ শাহাদাৎ 🥀

মানুষটা আমি ভিন্ন

আমার অর্থ ও ক্ষমতার প্রাচুর্য নেই, নেই ইতিহাস গড়ার সাধ্য। আমার আছে একনিষ্ঠ ব্যক্তিত্ব, যা রক্ষার্থে সর্বদা বাধ্য । জীবনে বহু সম্পর্ক হারিয়েছি, বহু বন্ধন করেছি ছিন্ন। সবার প্রতি কৃতজ্ঞতা , মানুষটা আমি ভিন্ন। ~ শাহাদাৎ 🥀 (যারা পরিচিত হয়ে আবার অপরিচিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা)