এই পথ আমাকে চিনে ,
এই পথ ধরে হেঁটেছি বহুবার, পার করেছি শৈশব ।
এ পথের প্রতিটি ধূলিকণা আমাকে চিনে,
আমাকে চিনে এ পথের দু'পাশে ঠাঁয় দাঁড়িয়ে থাকা খেজুর ও তালগাছ ।
এ পথে প্রতিফলিত ভোরের সূর্যরশ্মিও আমাকে চিনে,
আমাকে চিনে এ পথ দিয়ে বয়ে চলা বসন্তের মৃদু হাওয়া।
আমি দেখেছি এ পথের কর্দমাক্ত থেকে উন্নয়ন,
দেখেছি , বহু ক্লান্ত পথিকের ছুটে চলা।
এই পথ আমাকে চিনে, এ পথের পূর্ণিমার জোৎস্নাও আমাকে চিনে।
এই পথের প্রতিটি দুঃখের সাক্ষী আমি , এই পথ আমাকে চিনে।
~ শাহাদাৎ 🥀 (এই পথ আমাকে চিনে)
📍 কানাই পুকুরপাড় রোড, ঘোপখালী

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন