সেদিন তোমায় দেখেছিলাম,
জামাল খান মোড়ের ফুল বাজারে ।
হাতে ছিলো নানা ফুল, খোঁপায় ছিলো বেলী ।
সেদিন রাস্তা ছিলো বন্ধ , শিশুদের ছিলো রেলী ।
কপালে তোমার কালো চাঁদ, ঠোঁট ছিলো গোলাপী,
সামনে আমার সোজা পথ , তাও দেখছি জিলাপি।
পরনে তোমার নীল শাড়ি, হাতে কাঁচের চুড়ি,
বুক পকেটে হঠাৎ বজ্রপাত , মনটা নিয়েছিলে কাড়ি।
~ শাহাদাৎ 🥀 ( হঠাৎ প্রেমে পড়া)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন