সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনিশ্চয়তায় চলছে জীবন

এমন এক দীর্ঘ চলমান সংলাপে আবদ্ধ আছি,

যেখানে কোন সম্পর্ক নেই , 

যেখানে কোন ভালো রাখা, ভালোবাসা নেই ।

শুধু আছে অজস্র সহস্র কথা আর কিছু ক্ষণিকের স্মৃতি, 

তবুও অনাকাঙ্ক্ষিত অপেক্ষায় নিজেকে বিছিয়ে রেখেছি ।

কখনো সান্নিধ্য সাধন হবে কি-না তা-ও জানিনা ,

শুধু জানি মায়া গুলো আমার একতরফা।


~ শাহাদাৎ 🥀 (অনিশ্চয়তায় চলছে জীবন)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনাকে দেখে নিলাম ~ শাহাদাৎ

সেদিন দেখা হয়েছিল গুরি গুরি বৃষ্টিতে,  আপনাকে দেখে নিলাম  কিছুটা অনাবিল বাকিটা অসন্তোষজনক দৃষ্টিতে । ~ শাহাদাৎ 🥀

বাম চোখে তিলওয়ালী মেয়েটি

  শুনছেন, বৃষ্টিবিলাসী  হ্যা ; আজ বৃষ্টি নেই , রোদকে-ই ভালোবাসলাম, আচ্ছা বলেন তো এখানে কেন আসলাম ? জানিনা; আকাশ দেখবো বলে, আকাশের বিশালতা পরিমাপ করবো বলে , এ আকাশ আশ্রয় দেবে কি প্রিয় মানুষ নিয়ে হারালে । তাহলে আমার দিকে তাকিয়ে রইলেন কেনো ? আমি কি আকাশ? ;  আপনার চোখের ভেতর আকাশ,  ওই চোখে তাকাতেই ভুলে যাই সকল অবকাশ । ~ শাহাদাৎ 🥀 ( বাম চোখে তিলওয়ালী মেয়েটি )

পকেটবর্তি আঁধার কুড়াই - শাহাদাৎ

এই যে, এতবড় শহরটায় অতিথিপরায়ণ আমি, চেপে রেখেছি বুক ফাঁপা গ্লানি। বকুলতলায় ছেয়ে গেছে চারপাশ, রোজ ব্যর্থতার আকাশবাণী । এই যে দুঃস্বপ্ন হচ্ছে রোজ, পকেটবর্তি আঁধার কুড়াই , ইচ্ছে গুলো নিখোঁজ।  ~ শাহাদাৎ 🥀 (ইচ্ছে হোক অবাস্তব)