তুমি আছো বলেই ,
এই শহর আমার খুব প্রিয়,
এই শহরের প্রতিটা অলিগলি ও লোকালয় থেকে ভেসে আসে তোমার ঘ্রাণ ।
রাস্তার ধারে অবহেলায় বেড়ে ওঠা কৃষ্ণচূড়া ও শিমুল বৃক্ষ ফিরে পায় নতুন প্রান।
শুধু তুমি আছো বলেই।
তুমি আছো বলেই,
এই শহরে কখনো বিস্বাদ বসন্ত আসেনি,
তুমি আছো বলেই আকারনে ফুল ঝরেনি।
তুমি আছো বলেই,
এই শহরে নিত্যনতুন বইছে উৎসব,
শুধু তুমি আছো বলেই।
এ শহরের ধুলাবালি ও যানজট আমাকে করতে পারেনি ক্লান্ত,
তুমি আছো বলেই, এ শহর নিয়ে প্রস্তাবিত অভিযোগ আমার কাছে ভ্রান্ত।
তোমার অস্তিত্ব যেখানে, আমি প্রশান্তি খুঁজে পাই সেখানে,
তুমি শূন্য শহর , প্রভাত ফেরীর লাশের বহর।
~ শাহাদাৎ 🥀 (তুমি আছো বলেই)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন