এই যে আমি আপনাকে দেখিনা আজ বহুদিন বহুবছর ।
কথা নেই , যোগাযোগ নেই , এভাবেই কেটে যাচ্ছে কতো সূর্যাস্ত আছর।
অনাকাঙ্ক্ষিত প্রত্যাশায়,
আজও ঠায় দাঁড়িয়ে থাকি পুরনো ডাক বাক্সের নিকট,
এই বুঝি এলো তোমার অশ্রু ভেজা, ভুল বানানে লেখা চিঠি ।
এই বুঝি তুমি পাঠালে খামে বন্দি ভালোবাসা আর কিছু কোমল হাতের স্পর্শ ।
এভাবেই,
আমি আজও সময় উপেক্ষা করি , আর চিঠির অপেক্ষা করি ।
~ শাহাদাৎ 🥀 ( চিঠির খামে তোমায় খুঁজি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন