আমি রোজ সন্ধ্যায় ,ডাক পিয়নের আসার পথে,
জরাজীর্ণ চাদর মুড়িয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকি ।
এই বুঝি তোমার পত্র এলো ,
এই বুঝি পথিক আমার ঠিকানা ধরে উচ্চস্বরে সন্ধান করলো।
এভাবেই কেটে গেছে বহুবছর বহু বসন্ত,
আজও আসেনি আমার ঠিকানায়, তোমার পাঠানো চিঠি।
তবে কি আমায় মনেই রাখোনি, নাকি কখনো ভালোই বাসোনি?
~ শাহাদাৎ 🥀
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন