এই যে আমি সাদাসিধে একটা ছেলে,
ক্ষণে ক্ষণে আবেগাপ্লুত কণ্ঠে বলে ফেলি ভালোবাসি আপনাকে; ।
এই যে আমি সমুদ্র জোড়া দীর্ঘশ্বাস টেনে , আকাশের শূন্যস্থান ঢেকে দেই।
এই যে আমি শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াই, জানি কোথাও সান্ত্বনা নেই।
এই যে আমি প্রতিটা নিদ্রাহীন রাতে বার বার মরে যাই,
একাকী জীবন অভিশপ্ত, আপনি থেকেও যেন আমার নাই।
~ শাহাদাৎ 🥀 (অভিশপ্ত একাকী জীবন)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন