সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শেষ বয়সে হঠাৎ 🥀

শেষ বয়সে হঠাৎ,

বাড়ির আলমারিতে ধুলো মাখা পুরনো ডায়রি খুলে ,

মনে করবে হারানো স্মৃতি,যা মুছে গেছে ভুলে ।


সাদা বর্ণের চুলগুলো খোঁপায় পেঁচিয়ে, কালো ফ্রেমের চশমা পড়ে,

তুমি আমার লেখা গুলো পড়বে অশ্রুসিক্ত আঁখি ও নিরব কণ্ঠস্বরে ।


নিবিড় কন্ঠে আবৃত্তি করবে আর অশ্রু ফেলবে ডায়রির পাতায়,

মনে পড়বে, আমার দেয়া তোমার নাম "ফুল" অসমাপ্ত কবিতায় ।


হঠাৎ মেঘ সরে গিয়ে সূর্যরশ্মি পরতেই তুমি আকাশ দেখবে ,

শেষ বয়সেও আমায় খুঁজবে ।


~ শাহাদাৎ 🥀 ( কবিতার "ফুল" ও একদিন শু

কিয়ে যাবে )

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনাকে দেখে নিলাম ~ শাহাদাৎ

সেদিন দেখা হয়েছিল গুরি গুরি বৃষ্টিতে,  আপনাকে দেখে নিলাম  কিছুটা অনাবিল বাকিটা অসন্তোষজনক দৃষ্টিতে । ~ শাহাদাৎ 🥀

বাম চোখে তিলওয়ালী মেয়েটি

  শুনছেন, বৃষ্টিবিলাসী  হ্যা ; আজ বৃষ্টি নেই , রোদকে-ই ভালোবাসলাম, আচ্ছা বলেন তো এখানে কেন আসলাম ? জানিনা; আকাশ দেখবো বলে, আকাশের বিশালতা পরিমাপ করবো বলে , এ আকাশ আশ্রয় দেবে কি প্রিয় মানুষ নিয়ে হারালে । তাহলে আমার দিকে তাকিয়ে রইলেন কেনো ? আমি কি আকাশ? ;  আপনার চোখের ভেতর আকাশ,  ওই চোখে তাকাতেই ভুলে যাই সকল অবকাশ । ~ শাহাদাৎ 🥀 ( বাম চোখে তিলওয়ালী মেয়েটি )

পকেটবর্তি আঁধার কুড়াই - শাহাদাৎ

এই যে, এতবড় শহরটায় অতিথিপরায়ণ আমি, চেপে রেখেছি বুক ফাঁপা গ্লানি। বকুলতলায় ছেয়ে গেছে চারপাশ, রোজ ব্যর্থতার আকাশবাণী । এই যে দুঃস্বপ্ন হচ্ছে রোজ, পকেটবর্তি আঁধার কুড়াই , ইচ্ছে গুলো নিখোঁজ।  ~ শাহাদাৎ 🥀 (ইচ্ছে হোক অবাস্তব)