তোমার অসুস্থতার দিনে, আমি খুঁজে পাইনা কোথাও ঠাঁই,
চারপাশটা হয়ে আছে আঁধার, চোঁখে নিদ্রা নাই।
তোমার অসুস্থতার দিনে, আমি অশ্রু নদীতে ভাঙা তরী ভাসাই।
কখনো বা ক্লান্ত রাতের উজ্জ্বল প্রদীপের মতো অকালেই হারাই ।
তোমার অসুস্থতার দিনে, আমি আলো খুঁজি বদ্ধ জানালায়।
আবার ক্লান্তি লুকিয়ে মুচকি হেসে ছুটে চলি নিঝুম নিরালায়।
~ শাহাদাৎ 🥀 ( তোমার অসুস্থতার দিনে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন