বৃষ্টির দিনে মনে পরে শৈশব,
ঝড়বৃষ্টি হলেই ছুটে চলেছি আম কুড়ানোর উদ্দেশ্য।
বিকেলে বারান্দায় দাঁড়িয়ে উপভোগ করতাম ,
কৃষ্ণচূড়া ও শিউলি ফুলের ঝড়ে পড়া সেই মনোরম দৃশ্য।
সেই ছেলেবেলায় সমবয়সীদের সাথে বিলে ধরেছি মাছ কেটেছি সাঁতার।
বৃষ্টি এলেই বল হাতে বেরিয়ে পরতাম মাঠে ,
সন্ধ্যায় কর্দমাক্ত শরীর নিয়ে ফিরে আসতাম বাড়ি ।
মা থাকতো লাঠি হাতে , আমি বলতাম অনুমতি দিলে আসতে পারি?
আজ লেখকের উদাস মন জানালায় দাঁড়িয়ে ,
শৈশব আজ নেই , সেই বন্ধুরাও নেই ,
বৃষ্টি আজও আছে , শুধু বয়সটা আর নেই।
~ শাহাদাৎ 🥀 (বৃষ্টি এলেই শৈশব কড়া নাড়ে দরজায়)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন