আপনি কি কখনো বুঝবেন?
আমার হৃদয়ের ঠিক মাঝখানে সৃষ্টি হওয়া ক্ষতস্থানের গভীরতা ।
কখনো কি জানবেন, অশ্রু শুকিয়ে যাওয়া ক্লান্ত চোখের নিরবতা।
আপনি কি কখনো বুঝবেন?
বারংবার অনিশ্চয়তায় আবদ্ধ থাকা সত্ত্বেও, ভালোবাসা প্রকাশের ব্যাকুলতা।
কখনো কি বুঝবেন, বুকের বাঁ-পাশে জমে থাকা কালো মেঘেদের প্রবনতা।
আপনি কি কখনো বুঝবেন?
নিরবে নিভৃতে বয়ে চলা অভিশপ্ত নদীর নিষ্ঠুর ভাঙ্গনের কারন।
ফেরাতে কি পারবেন? অবাধ্য মনের ভালোবাসার ধরন , করা সত্ত্বেও শতবার বারন ।
~ শাহাদাৎ 🥀 ( আহ শাহাদাৎ আহ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন