আমি বেঁচে থাকবো একজোড়া চোখের জন্য,
যে চোখে আমি আমাকে দেখতে পাবো।
আমি বেঁচে থাকবো তোমার টোল পড়া বাঁকা হাসির জন্য,
যে হাসি আমার শত ক্লান্তি দূর করে নতুন করে প্রেমে ফেলবে ।
আমি বেঁচে থাকবো কাজল চোখ আর কোমল হাতের ছোঁয়া পেতে,
যা আমাকে ভুলিয়ে দিবে পুরোনো ক্ষত আর বিষাদগ্রস্ত।
আমি বেঁচে থাকবো তোমার সুবাস ছড়ানো এক গুচ্ছ ভেজা চুলের জন্য,
যা আমাকে মাতাল বানিয়ে দিবে তারপর টেনে আনবে তোমার কাছে।
আমি বরং বেঁচে থাকবো,
হৃদয়ে একরাশ ভালোবাসা নিয়ে।
~ শাহাদাৎ 🥀

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন