সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনুপমা

চারদিকে ঘন কুয়াশা,জোৎস্নার আবছা আলো, শিশির মাখানো তোমার নুপুর, 

আমি নেই কোথাও, কেমন কাটবে তোমার ওই শিশির বিলীন দুপুর? 

অদ্ভুত উদ্বত প্রশ্ন করো যখন,

আমি দুচোখ বুজে অনুতপ্ত হই তখন,

কেনো;?

তুমি নিখোঁজ, হৃদয় তোমার সন্ধানে, শূন্য মন কি দু’পায়ে পড়িবে নুপুর? 

তুমি বিহীন মনে হবে শ্যাওলা জমা ওই পরিছন্ন পুকুর।

যখন আমি থাকবো না, সময়ের অদ্ভুত নিয়মে,

তখন কি সুখ খুঁজবে?বেছে থাকার সুদীর্ঘ মর্মে।

না! মৃত হৃদয় নিয়ে কাটিয়ে দিব অনায়াসে এ জীবন,

ভাবনায় রব সারাক্ষণ, 

কখন আমি অদ্ভুত নিয়মে তোমার দেশে করিবো ভ্রমন।

এতো মায়া? 

হ্যা; 

সত্যিই তোমার তুলনা কেবল তুমিই! 

~ শাহাদাৎ খান

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনাকে দেখে নিলাম ~ শাহাদাৎ

সেদিন দেখা হয়েছিল গুরি গুরি বৃষ্টিতে,  আপনাকে দেখে নিলাম  কিছুটা অনাবিল বাকিটা অসন্তোষজনক দৃষ্টিতে । ~ শাহাদাৎ 🥀

বাম চোখে তিলওয়ালী মেয়েটি

  শুনছেন, বৃষ্টিবিলাসী  হ্যা ; আজ বৃষ্টি নেই , রোদকে-ই ভালোবাসলাম, আচ্ছা বলেন তো এখানে কেন আসলাম ? জানিনা; আকাশ দেখবো বলে, আকাশের বিশালতা পরিমাপ করবো বলে , এ আকাশ আশ্রয় দেবে কি প্রিয় মানুষ নিয়ে হারালে । তাহলে আমার দিকে তাকিয়ে রইলেন কেনো ? আমি কি আকাশ? ;  আপনার চোখের ভেতর আকাশ,  ওই চোখে তাকাতেই ভুলে যাই সকল অবকাশ । ~ শাহাদাৎ 🥀 ( বাম চোখে তিলওয়ালী মেয়েটি )

পকেটবর্তি আঁধার কুড়াই - শাহাদাৎ

এই যে, এতবড় শহরটায় অতিথিপরায়ণ আমি, চেপে রেখেছি বুক ফাঁপা গ্লানি। বকুলতলায় ছেয়ে গেছে চারপাশ, রোজ ব্যর্থতার আকাশবাণী । এই যে দুঃস্বপ্ন হচ্ছে রোজ, পকেটবর্তি আঁধার কুড়াই , ইচ্ছে গুলো নিখোঁজ।  ~ শাহাদাৎ 🥀 (ইচ্ছে হোক অবাস্তব)