আমি ঠাঁয় দাঁড়িয়ে রইলাম ,
তুমি ছুটলে না ফেরার কৌতুহল নিয়ে ,
তবুও আমি ঠাঁয় দাঁড়িয়ে রইলাম
তোমার চলে যাওয়ার শেষ আবছা প্রতিবিম্ব দেখলাম,
আমায় নিয়ে অজস্র অভিযোগ নিরব দৃষ্টিতে শুনলাম
আমি ঠাঁয় দাঁড়িয়ে রইলাম,
চলতে চলতে তুমি হারিয়ে গেলে কুয়াশায়,
সকল স্মৃতি আর কোটি অনুভূতি ফেলে,
আমায় রেখে অনাকাঙ্ক্ষিত অবহেলায়
~ শাহাদাৎ 🥀

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন