এখন আর কেউ,
সূর্যাস্তক্ষনে সেই পরিচিত মেঠোপথ ধরে,
দু'পায়ে নূপুর বাজিয়ে আসে না।
এখন আর কেউ,
শীতের স্নিগ্ধতায় বিবর্ণ চাদরে ভোরের শিশির স্পর্শ করে না।
এখন আর কেউ,
সাঁঝের বেলায় কোকিল কণ্ঠে কুহু কুহু সুরে আমায় ডাকে না ।
এখন আর কেউ,
সমুদ্র তটে মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেলে আমায় খুঁজে না ।
বরং !
এখন আর কেউ,
আমায় ভালোই বাসে না।
~ শাহাদাৎ 🥀
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন