সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চেনা মুখ আজ অচেনা

অদেখায় কেটে যাক সকল প্রতিশ্রুতি,
বিবস্ত্র ভাবে নিঃশেষ হোক আবেগ অনুভূতি।

ক্ষুধার্ত হৃদয়ের ভাষা অচিরেই তলিয়ে যাবে ।
একদিন পাওয়ার বাহানায়, দেয়া অভিযোগের পতন হবে,
অবহেলায় নিমজ্জিত হবে লেখক ,
অপূর্ণতার গল্প অচেনা শহরের দেয়ালে দেয়ালে পরে রবে ‌।

চেনা পথ ধরে চলতে চলতে আজ পরিশ্রান্ত 
হৃদয়পটে এক ভালোবাসা পরিত্যক্ত ও ক্লান্ত ।

~ শাহাদাৎ 🥀 (চেনা মুখ আজ অচেনা)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনাকে দেখে নিলাম ~ শাহাদাৎ

সেদিন দেখা হয়েছিল গুরি গুরি বৃষ্টিতে,  আপনাকে দেখে নিলাম  কিছুটা অনাবিল বাকিটা অসন্তোষজনক দৃষ্টিতে । ~ শাহাদাৎ 🥀

বাম চোখে তিলওয়ালী মেয়েটি

  শুনছেন, বৃষ্টিবিলাসী  হ্যা ; আজ বৃষ্টি নেই , রোদকে-ই ভালোবাসলাম, আচ্ছা বলেন তো এখানে কেন আসলাম ? জানিনা; আকাশ দেখবো বলে, আকাশের বিশালতা পরিমাপ করবো বলে , এ আকাশ আশ্রয় দেবে কি প্রিয় মানুষ নিয়ে হারালে । তাহলে আমার দিকে তাকিয়ে রইলেন কেনো ? আমি কি আকাশ? ;  আপনার চোখের ভেতর আকাশ,  ওই চোখে তাকাতেই ভুলে যাই সকল অবকাশ । ~ শাহাদাৎ 🥀 ( বাম চোখে তিলওয়ালী মেয়েটি )

পকেটবর্তি আঁধার কুড়াই - শাহাদাৎ

এই যে, এতবড় শহরটায় অতিথিপরায়ণ আমি, চেপে রেখেছি বুক ফাঁপা গ্লানি। বকুলতলায় ছেয়ে গেছে চারপাশ, রোজ ব্যর্থতার আকাশবাণী । এই যে দুঃস্বপ্ন হচ্ছে রোজ, পকেটবর্তি আঁধার কুড়াই , ইচ্ছে গুলো নিখোঁজ।  ~ শাহাদাৎ 🥀 (ইচ্ছে হোক অবাস্তব)