হয়তো সেদিন থাকবে ২০৮০-৯০ সাল, আমিও তখন মৃত্যর দ্বারপ্রান্তে পৌঁছে যাবো।
আমাকেও চলে যেতে হবে এই রঙিন পৃথিবী থেকে,
“ হে শাহাদাৎ অহংকার করিও না ,
কিসের অহংকার তোমার ?
মাটির মানুষ মাটিতেই মিশে যাবে ।
কি নিয়ে এতো অহংকার করো?
বিনয়ী হও শাহাদাৎ। ”
২৩০০ কিংবা ২৪০০ সালে এসেও
এই পৃথিবীর সবকিছুই স্বাভাবিক থাকবে,
শুধু থাকবো না আমি।
সবকিছুই প্রকৃতির প্রচলিত নিয়মে মিশে রবে,
সেদিন হয়তো শত যুগের বিবর্তনের কবলে,
মাটি চাপা পরবে আমার সকল অস্তিত্ব।
~ শাহাদাৎ 🥀
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন