হয়তো তুমি কখনোই জানবে না ,
তোমার চলে যাওয়াতে কতটা অসহায় হয়ে পরেছি আমি।
আমি এক নির্ভীক স্বভাবের মানুষ,
নিজেই নিজেকে ভালোবাসি না,
অথচ অভিশপ্ত হৃদয়ে পুষে রাখি অহেতুক আত্মগ্লানি।
হয়তো তুমি কখনোই জানবে না,
নির্বাক আঁখির আকাশ পানে চেয়ে থাকার কারন,
নিঃশব্দে দীর্ঘশ্বাস ও বিষন্নতা বয়ে চলা জীবনের ধরন।
হয়তো তুমি কখনোই জানবে না,
যে হৃদয় ভালোবাসতে গিয়ে শুনেনি কারো বারন ,
অর্থাৎ , বার বার হেরে যাওয়া সে হৃদয়েই হচ্ছে রক্তক্ষরণ।
~ শাহাদাৎ 🥀 ( হয়তো তুমি কখনোই জানবে না)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন