সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

লেখকের নির্বাক অনুভূতি 🥀

হে শাহাদাৎ, 
কেনো তুমি এতো উদাস , কেনো তুমি এতো নির্বোধ ?
কেনই বা তুমি এক সমুদ্র মন-খারাপ বুক পকেটে নিয়ে গন্তব্যহীন পথে ছুটছো? 
আর কতটা বছর পেরোলে তোমার হুস ফিরবে? 
কতটা প্রহর শূন্য হাতে অপেক্ষা করবে?

বলো হে শাহাদাৎ,
আর কতটা নিদ্রাহীন রাতের অন্ধকারে , নিরবে অশ্রু জড়াবে?
আর কতটা আড্ডার মাঝে ,হৃদয়ের পুরোনো ক্ষত আড়ালে লুকাবে?
কিসের আসায় আজও পদ চেয়ে আছো?
তুমি তো জানো, ওই পথ খুবই দুর্গম আর বিস্বাদগ্রস্থ ।

হে শাহাদাৎ, 
তবুও কেনো ? 
কেনো ওই আকাশেই নীলিমা খুঁজ? 
যে আকাশ কালো মেঘে সর্বদাই পরিপূর্ণ।

তোমার কি মনে পরে না, অতীতে ঘটে যাওয়া বিপর্যয়ের কথা ?
তা থেকে কি শিক্ষা নেওনি ? 
তারপরও কেনো ধ্বংস জেনেও ঝাঁপ দিচ্ছ ?

হে শাহাদাৎ, 
বলো ! উত্তর দাও 

~ শাহাদাৎ 🥀 ( লেখকের নির্বাক অনুলিপি)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আপনাকে দেখে নিলাম ~ শাহাদাৎ

সেদিন দেখা হয়েছিল গুরি গুরি বৃষ্টিতে,  আপনাকে দেখে নিলাম  কিছুটা অনাবিল বাকিটা অসন্তোষজনক দৃষ্টিতে । ~ শাহাদাৎ 🥀

বাম চোখে তিলওয়ালী মেয়েটি

  শুনছেন, বৃষ্টিবিলাসী  হ্যা ; আজ বৃষ্টি নেই , রোদকে-ই ভালোবাসলাম, আচ্ছা বলেন তো এখানে কেন আসলাম ? জানিনা; আকাশ দেখবো বলে, আকাশের বিশালতা পরিমাপ করবো বলে , এ আকাশ আশ্রয় দেবে কি প্রিয় মানুষ নিয়ে হারালে । তাহলে আমার দিকে তাকিয়ে রইলেন কেনো ? আমি কি আকাশ? ;  আপনার চোখের ভেতর আকাশ,  ওই চোখে তাকাতেই ভুলে যাই সকল অবকাশ । ~ শাহাদাৎ 🥀 ( বাম চোখে তিলওয়ালী মেয়েটি )

পকেটবর্তি আঁধার কুড়াই - শাহাদাৎ

এই যে, এতবড় শহরটায় অতিথিপরায়ণ আমি, চেপে রেখেছি বুক ফাঁপা গ্লানি। বকুলতলায় ছেয়ে গেছে চারপাশ, রোজ ব্যর্থতার আকাশবাণী । এই যে দুঃস্বপ্ন হচ্ছে রোজ, পকেটবর্তি আঁধার কুড়াই , ইচ্ছে গুলো নিখোঁজ।  ~ শাহাদাৎ 🥀 (ইচ্ছে হোক অবাস্তব)