তোমাকে দেখার নেশা ,
এ যেনো আমার নিত্য দিনের সখের পেশা।
যদি এমন হয় , তুমি নিখোঁজ
সেদিন আমি ভেঙেচুরে তছনছ হয়ে যাবো,
তোমার এলাকায় হয়তো আজীবন পাগল বেশে,
তোমাকেই খুঁজে বেড়াবো অনাকাঙ্ক্ষিত প্রত্যাশায়।
হয়তো রাস্তার পাশে নিস্তব্ধ দেওয়ালে দেওয়ালে তোমার নামে কবিতা লিখবো ইটের টুকরো হাতে।
হয়তো কল্পনায় তোমায় ভেবে আচমকা অট্টহাসি দিয়ে,
ছুটে চলবো দিকশূন্যপুর।
~ শাহাদাৎ 🥀 ( তুমি নিখোঁজ হলে )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন